SEO কি?
SEO বা
Search Engine Optimization হচ্ছে একটি ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রক্রিয়া।
আভিধানিক অর্থে: SEO হচ্ছে কোন ব্লগ বা ওয়েবসাইট এর সার্চ রেঙ্কিং
বাড়ানোর একটি প্রক্রিয়া। অর্থাৎ যে ওয়েবসাইট এর জন্য SEO করা হবে সে
ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্ট এর প্রথম পেজ এ আনার জন্য যে সকল
প্রয়োজনীয় কলা কৌশল অবলম্বন করা হয় তাকে Search Engine Optimization বলে।
 |
| Image: SEO |
Note: এখান থেকে
SEO সম্পর্কে আপডেটেড পোস্টটি পড়ুন।
একজন মানুষ এর পক্ষে শত শত ওয়েবসাইট মনে রাখা সম্ভব নয়। তাই এর জন্য
তৈরী করা হয়েছে বিভিন্ন সার্চ-ইঞ্জিন। আর সার্চ ইঞ্জিন এর কাজ হচ্ছে
লক্ষ্য লক্ষ্য ওয়েবসাইট এর লিংক এমন ভাবে সংরক্ষণ করা, যাতে ব্যবহারকারী
যা চায় তা মোতাবেক ফলাফল প্রদর্শন করতে পারে। ধরা যাক, Google এর কথা।
আপনি এর সার্চ বক্সে Bangladeshi newspaper লিখে সার্চ করলেন, Google ১০টি
ওয়েবসাইট এর লিংক সম্বলিত সার্চ রেজাল্ট প্রদর্শন করবে। এখন আপনি নিশ্চই
প্রথম লিংকটিতেই ভিজিট করবেন। অথবা ঐ ১০টির যেকোনো একটিতে। যাই হউক এখন
খেয়াল করুন সার্চ রেজাল্ট এর পেজে এরকম কিছু প্রদর্শিত হবে -
 |
| Image: Google Search Result |
এখানে
৫,৫৭,০০০ টি ফলাফল দেখাচ্ছে, অর্থাৎ প্রায় ৫,৫৭,০০০টি ওয়েবসাইট Google
প্রসেস করেছে। প্রশ্ন হচ্ছে এত গুলো ওয়েবসাইট এর মাঝে Google কেন ঐ ১০টি
ওয়েবসাইট কেই একেবারে প্রথম সার্চ রেজাল্ট পেজে স্থান দিলো? কারণ সে সকল ওয়েবসাইট একটি কৌশল অবলম্বন করেছিল। আর ঐ কৌশল এর নাম ই SEO অর্থাৎ Search Engine Optimization.
যে ওয়েবসাইট এর SEO সবচেয়ে ভালো হবে সেই ওয়েবসাইট ততো বেশি অগ্রাধিকার পাবে। ঐ ওয়েবসাইট গুলো উন্নত SEO
সম্পন করেছিল তাই সার্চ ইঞ্জিন এর কাছে অগ্রাধিকার পেয়েছে এবং প্রথম ১০ এ
এসেছে এবং এর ফলে ঐ ওয়েবসাইট গুলো আরো বেশি ভিজিটর পেয়েছে। তাহলে বুঝতেই পারছেন SEO হচ্ছে একটি ওয়েবসাইট এর ট্রাফিক বা ভিসিটর বাড়ানোর মূল হাতিয়ার।
SEO এর প্রকারভেদ:
SEO দুই প্রকার। যথা:
(১)অন পেজ অপটিমাইজেশন
(২)অফ পেজ অপটিমাইজেশন
অন পেজ অপটিমাইজেশন:
পেজের ভিতর এ থেকে যে SEO সম্পন্ন করা হয়ে থাকে তাকে অন পেজ অপটিমাইজেশন বলে।
অফ পেজ অপটিমাইজেশন:
পেজের বাহিরে থেকে যে SEO সম্পন্ন করা হয় তাকে অফ পেজ অপটিমাইজেশন বলে।
অন পেজ অপটিমাইজেশন কি?
আমরা যখন কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করে
কোন তথ্য খুঁজি, তখন সেই সার্চ ইঞ্জিন এর রোবট তার সার্ভার এ থাকা সকল
ওয়েব পেজ এর ভিতরের কোড গুলোকে Crawl করে অর্থাৎ পড়ে। যদি ব্যবহারকারীর
খোঁজা তথ্যের সাথে কোন কোন পেজ এর ভিতরে থাকা তথ্যের সাথে মিল পায় তাহলে
সার্চ রেজাল্টে সেই ওয়েব পেজ গুলোকে প্রদর্শন করে। তাই এর জন্য একটি ওয়েব
পেজ এর ভিতরে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু Tag যেমন: Title tag, Meta
tag ইত্যাদি ব্যবহার করে তথ্যপূর্ণ করা হয়। একেই অন পেজ অপটিমাইজেশন বলে।
আরো ভালো করে বুঝতে একটি ওয়েবপেজ
ডাউনলোড করুন এবং তা Notepad দিয়ে ওপেন করুন। সবচেয়ে ভালো হয় যদি Adobe
Dreamwaver অথবা Notepad++ দিয়ে ওপেন করা যায়। আমি এখানে Notepad++
ব্যবহার করছি। আপনার Notepad++ না থাকলে এখান থেকে Notepad++ ডাউনলোড করে নিন।
ওয়েবপেজ টি কে Notepad++ দিয়ে ওপেন
করতে হলে আপনাকে যা করতে হবে তা হলো ওয়েবপেজটিতে কার্সর রেখে রাইট বাটন
ক্লিক করুন। এবং Open with সিলেক্ট করুন। Choose default Program...
সিলেক্ট করুন এবং সেখান থেকে Notepad সিলেক্ট করুন। এবং Ok ক্লিক করুন।
এতে পেজটি Notepad এ ওপেন হবে। খেয়াল করুন এভাবে কোড গুলো দেখা যাবে।
 |
| Image: Html Tags |
'title'
দিয়ে শুরু হওয়া ট্যাগ হলো টাইটেল ট্যাগ। 'meta' দিয়ে শুরু হওয়া ট্যাগ হলো
মেটাট্যাগ। আর এই ট্যাগ গুলো head ট্যাগ এর ভিতরে থাকে। কোন সার্চ ইঞ্জিন এ
যখন কোন কীওয়ার্ড দিয়ে সার্চ করা হয় তখন সার্চ ইঞ্জিন এর রোবট ওয়েবসাইট এর
এই ট্যাগ গুলোর ভিতরের লিখা গুলো কে পড়ে এবং বিশ্লেষণ করে। তাই এই ট্যাগ এ
এমন কিছু তথ্য দিয়ে পূরণ করা হয় যাতে সার্চ ইঞ্জিন সহজেই বুঝতে পারে যে
ওয়েবসাইটটি কি বিষয়ের উপর তৈরী হয়েছে। ফলে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী
সার্চ ইঞ্জিন ফলাফল প্রদর্শন করতে পারে।
কীওয়ার্ড: মেটাট্যাগ
এর ভিতরে কীওয়ার্ড ব্যবহার করা হয়। উপরের html স্ট্রাকচার এর ৫ম
লাইনে দেখেছেন কীওয়ার্ড গুলো কিভাবে লিখা আছে। "keyword1" এর জায়গায় যে সকল
ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় তা সার্চ ইঞ্জিন এর সার্চ বক্সে লিখে সার্চ
করা ওয়ার্ড বা শব্দ এর সাথে সম্পর্ক যুক্ত।
সার কথা, সার্চ ইঞ্জিন এর সার্চ বক্সে যা লিখে সার্চ করা হয় তা ই কীওয়ার্ড।
অফ পেজ অপটিমাইজেশন কি?
পেজ এর বাহিরে থেকে একটি পেজ কে আরো তথ্য বহুল
করা যায়। যেমন: জনপ্রিয় কোন ওয়েবসাইট, ফোরাম এ একটি ওয়েব সাইট এর বিবরণ ও
ওয়েবসাইটটির লিংক ব্যবহার করে কমেন্ট করে। এতে যখন কোন ভিজিটর ওই জনপ্রিয়
ওয়েবসাইট এ উক্ত কমেন্ট পড়বে এবং লিংকটি দেখবে তখন সে ওই লিংক এ ক্লিক
করে উক্ত ওয়েবসাইটটিতে চলে যেতে পারে। একে বলে ব্যাক লিংক তৈরী করা। এভাবে
যে কাজ গুলো করে ওয়েবসাইট এর ভিজিটর বাড়ানো যায় তাই হলো অফ পেজ
অপটিমাইজেশন। এটাকে "পেইড এস ই (Payed SEO)" ও বলা হয়ে থাকে।
কিভাবে অফ পেজ অপটিমাইজেশন করবেন?
- অফ পেজ অপটিমাইজেশন এর জন্য অবশ্যই একটি আলাদা ইমেইল ব্যবহার করবেন। ব্যক্তিগত ইমেইল ব্যবহার না করাই ভাল।
- এবার আপনার সাইট এর সাথে সংগতিপূর্ণ জনপ্রিয় ওয়েবসাইট, ফোরাম গুলো খুঁজে বের করুন। এবং সেখানে কমেন্ট করার জন্য যদি একাউন্ট খোলার প্রয়োজন হয়, তবে একাউন্ট খুলুন।
- আপনার পেজ এর বর্ণনা লিখে MS Word এ সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে বারবার লিখার ঝামেলা থেকে মুক্তি পাবেন।
- এরপর কমেন্ট করতে গেলে ওই বর্ণনা কপি-পেস্ট করুন। এবং কমেন্ট এর মাঝ খানে উপযুক্ত স্থানে আপনার ওয়েবসাইট এর একটি লিংক দিয়ে দিন।তাহলে আপনার কমেন্ট স্পাম হিসেবে চিহ্নিত হবে না।
- অনেক ফোরাম কমেন্ট পোস্ট করার ক্ষেত্রে Anchor text ব্যবহার এর সুবিধা দিয়ে থাকে। Anchor text এর url অংশে ওয়েবসাইট লিংক ব্যবহার করুন এবং text অংশে কীওয়ার্ড ব্যবহার করুন।